DeshTool বাংলাদেশের মানুষের প্রতিদিনের কাজের জন্য বানানো অনলাইন ক্যালকুলেটর, কনভার্টার ও টুলের সংগ্রহ — বাংলা ও ইংরেজি দুই ভাষায়। এর মূল প্রতিষ্ঠান Desh IT Farm।
সর্বশেষ হালনাগাদ: ৯ অক্টোবর, ২০২৬
বাংলাদেশের প্রতিদিনের হিসাবের অনেক কিছুই আন্তর্জাতিক ক্যালকুলেটরে মেলে না — ভরি-আনা-রতি, শতক-কাঠা-বিঘা, SSC/HSC-র GPA, আয়কর ও ভ্যাট, ওভারটাইম। আমাদের উদ্দেশ্য এসব কাজ সহজ বাংলায়, সূত্র ও উদাহরণসহ, বিনা খরচে করে দেওয়া — যাতে ফলাফল শুধু একটা সংখ্যা না হয়ে বোঝাও যায়।
DeshTool কোনো সরকারি সংস্থার সাইট বা সেবা নয়, আর কোনো সরকারি সংস্থার সঙ্গে সম্পর্ক বা অনুমোদন আছে বলেও দাবি করে না। সরকারি নিয়মের তথ্য আমরা প্রকাশিত উৎস থেকে নিই এবং কোন উৎস থেকে নিয়েছি তা দেখাই। কর, চিকিৎসা, জমি বা আইনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে সংশ্লিষ্ট সরকারি উৎস বা যোগ্য পেশাদারের কাছে যাচাই করুন — দাবিত্যাগ দেখুন।
যোগাযোগ পাতায় জানান। সংশোধনের নিয়ম সম্পাদকীয় নীতি-তে লেখা আছে।