DeshTool ব্যবহার নিয়ে যেসব প্রশ্ন সবচেয়ে বেশি আসে, তার উত্তর এখানে। প্রশ্নে চাপ দিলে উত্তর খুলবে।
হ্যাঁ। সব টুল বিনামূল্যে ব্যবহার করা যায়, তবে প্রতিদিনের একটা সীমা আছে। ফোন নম্বর দিয়ে নিবন্ধন করলে সীমা বাড়ে; আরও বেশি লাগলে মূল্য তালিকা থেকে প্ল্যান নিন।
PDF জোড়া, কমপ্রেস, পাতা ম্যানেজার, PDF-এ সই, ফর্ম পূরণ, ছবি ছোট করা ও QR কোড — এগুলো পুরোপুরি আপনার ব্রাউজারে চলে, ফাইল কোথাও আপলোড হয় না। অন্য টুলগুলো কোন তথ্য কোথায় পাঠায়, তা গোপনীয়তা নীতিতে আলাদা করে লেখা আছে।
লগইন করে মূল্য তালিকা থেকে প্ল্যানের "কিনুন" চাপুন — একটা রেফারেন্স কোড ও বিকাশ নম্বর দেখাবে। বিকাশ অ্যাপে সেই নম্বরে Send Money করুন, Reference-এ কোডটা লিখুন। তারপর TrxID আর যে নম্বর থেকে পাঠিয়েছেন তা জমা দিন। অ্যাডমিন যাচাই করলেই প্ল্যান চালু হবে।
হেডারের ‘ইনস্টল’ বোতাম চাপুন। বোতাম না দেখালে ব্রাউজারের মেনু থেকে ‘Add to Home screen’ বেছে নিন; iPhone-এ এটা Safari-র Share মেনুতে থাকে।
যুক্তাক্ষর ঠিক রাখতে PDF-এ বাংলা লেখা ছবি হিসেবে বসানো হয়। সম্পাদনাযোগ্য বাংলা দরকার হলে Word (.docx) ফাইল নিন।
Chrome বা Edge-এর নতুন সংস্করণে। পুরোনো ব্রাউজারে রেকর্ডিং, বড় ফাইল বা ছবির কিছু কাজ আটকে যেতে পারে।