আবেদনের ছবি ও সই — ঠিক মাপ, ঠিক KB

সরকারি চাকরি, BPSC, NTRCA বা বিশ্ববিদ্যালয় ভর্তির অনলাইন আবেদনে যে মাপ (পিক্সেল) আর ফাইলের আকার (KB) চায়, ঠিক সেভাবেই ছবি ও সই তৈরি করুন।

লোড হচ্ছে…

কীভাবে ব্যবহার করবেন

  1. কোন আবেদনের জন্য, সেই মাপ বাছুন — বা নিজের মাপ লিখুন।
  2. ছবি দিন; মুখ ডিম্বাকার দাগের ভেতরে রেখে ক্রপ করুন।
  3. ঠিক KB-র JPG নামিয়ে আবেদনে আপলোড করুন।

সাধারণ প্রশ্ন

সরকারি চাকরির আবেদনে কোন মাপ লাগে?

টেলিটকের আবেদনে ছবি সাধারণত ৩০০×৩০০ পিক্সেল, ১০০ KB-র মধ্যে; সই ৩০০×৮০ পিক্সেল, ৬০ KB-র মধ্যে। বিজ্ঞপ্তিতে আলাদা মাপ থাকলে “নিজের মাপ” বেছে সেটা দিন।

সইয়ের কাগজের দাগ বা ছায়া সরানো যায়?

হ্যাঁ। সইয়ের মাপে কালি আলাদা করে সাদা পটভূমিতে বসানো হয়; কতটা কালি ধরবে তা নিজে ঠিক করা যায়।

ছবির পটভূমি বদলানো যায়?

এই টুলে নয়। পটভূমি মুছতে বা সাদা করতে “ব্যাকগ্রাউন্ড মুছুন” টুল ব্যবহার করুন, তারপর এখানে মাপ ঠিক করুন।

ফাইল কি কোথাও আপলোড হয়?

না। পুরো কাজ আপনার ব্রাউজারেই হয় — ফাইল আমাদের সার্ভারে বা অন্য কোথাও যায় না।