PDF থেকে Word — বাংলা সহ

PDF-এর লেখা Word ফাইলে এনে ইচ্ছেমতো বদলান। শিরোনাম ও মোটা লেখা যতটা সম্ভব ধরে রাখা হয়, প্রতিটি পাতা আলাদা থাকে।

লোড হচ্ছে…

কীভাবে ব্যবহার করবেন

  1. PDF ফাইল বেছে নিন (১০ MB পর্যন্ত)।
  2. বিজয়/সুতন্নি ফন্টের বা স্ক্যান করা PDF হলে “সবসময় OCR দিয়ে পড়ুন” চালু করুন।
  3. রূপান্তর শেষে .docx নামান।

সাধারণ প্রশ্ন

বাংলা লেখা ভেঙে আসে কেন?

অনেক PDF পুরোনো বিজয় ফন্টে তৈরি — তখন লেখা ভাঙা আসে। “সবসময় OCR দিয়ে পড়ুন” চালু করে আবার রূপান্তর করুন।

স্ক্যান করা PDF থেকেও হয়?

হ্যাঁ। যে পাতায় লেখা পাওয়া যায় না, সেটা নিজে থেকেই OCR দিয়ে পড়া হয় (বাংলা ও ইংরেজি)।

টেবিল ও নকশা কি হুবহু থাকে?

না। লেখা, শিরোনাম আর মোটা অক্ষর আসে; টেবিল, কলাম বা ছবি হুবহু আসে না।

ফাইল কি কোথাও আপলোড হয়?

না। পুরো কাজ আপনার ব্রাউজারেই হয় — ফাইল আমাদের সার্ভারে বা অন্য কোথাও যায় না।