PDF-এ ওয়াটারমার্ক, পৃষ্ঠা নম্বর ও হেডার-ফুটার

“পৃষ্ঠা ১ / ৫” ধরনের বাংলা পৃষ্ঠা নম্বর, প্রতিষ্ঠানের নাম বা লোগোর ওয়াটারমার্ক — প্রিভিউ দেখে দেখে বসান।

লোড হচ্ছে…

কীভাবে ব্যবহার করবেন

  1. PDF খুলুন (৫০ MB পর্যন্ত)।
  2. ওয়াটারমার্ক (লেখা বা ছবি), পৃষ্ঠা নম্বরের ধরন ও জায়গা, হেডার-ফুটার ঠিক করুন।
  3. প্রিভিউ মিলিয়ে PDF নামান।

সাধারণ প্রশ্ন

বাংলা অঙ্কে পৃষ্ঠা নম্বর দেওয়া যায়?

হ্যাঁ — “পৃষ্ঠা ১ / ৫” বা “Page 1 of 5”-সহ ৬ ধরনের নম্বর, বাংলা বা ইংরেজি অঙ্কে, ৬টি জায়গায়।

কভার পাতায় নম্বর না দিতে চাইলে?

“প্রথম পাতায় বসাবেন না” চালু করুন; কোন নম্বর থেকে গোনা শুরু হবে, তাও ঠিক করা যায়।

মূল লেখা কি ছবি হয়ে যায়?

না। পাতা নতুন করে আঁকা হয় না, শুধু ওপরে ওয়াটারমার্ক ও নম্বর বসে — মূল লেখা সিলেক্টযোগ্য থাকে। যোগ করা বাংলা লেখাটুকু ছবি হিসেবে বসে।

ফাইল কি কোথাও আপলোড হয়?

না। পুরো কাজ আপনার ব্রাউজারেই হয় — ফাইল আমাদের সার্ভারে বা অন্য কোথাও যায় না।